গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার, সারচার্জ অন্তর্দেশীয় সফরেও!

    ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার, সারচার্জ অন্তর্দেশীয় সফরেও!

    0
    23
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকা-ইরান যুদ্ধের জেরে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি-শঙ্কা তৈরি হয়েছে। এ বার তার প্রভাব পড়েছে ভারতের বিমান পরিষেবাতেও। জ্বালানির জন্য সারচার্জ নেওয়া শুরু করছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
    আগামী ১২ মার্চ থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের উপর ৩৯৯ টাকা করে সারচার্জ নেবে তারা। আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও টিকিটের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মোট তিন দফায় এই সারচার্জ চাপানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বর্তমানে অন্তর্দেশীয় বিমান পরিষেবায় জ্বালানির জন্য জন্য কোনও সারচার্জ নেওয়া হয় না। তবে আগামী বৃহস্পতিবার থেকে ৩৯৯ টাকা করে সারচার্জ নেওয়া হবে। সার্ক গোষ্ঠীভুক্ত দেশ এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন গন্তব্যের বিমান টিকিটেও এই সারচার্জ এত দিন নেওয়া হত না।
    তবে উদ্ভূত পরিস্থিতিতে এ ক্ষেত্রেও সারচার্জ নেওয়া হবে। প্রথম দফায় এই পরিবর্তনগুলির পরে আগামী ১৮ মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করছে তারা।