ফ্ল্যাটে তরুণী পাইলটের ঝুলন্ত দেহ, গ্রেফতার প্রেমিক

0
139

ফ্ল্যাট থেকে তরুণী পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ের আন্ধেরিতে।

পুলিশ সূত্রে খবর, ধৃত ২৭ বছরের প্রেমিক আদিত্য পণ্ডিত।জানা গিয়েছে, টানা ৫ দিন ধরে আদিত্য আন্ধেরির ফ্যাটে মহিলা পাইলটের সঙ্গে ছিলেন। ২৫ নভেম্বর রাত ১টা নাগাদ গাড়িতে করে দিল্লির উদ্দেশে রওনা দেন অভিযুক্ত। আর সেইসময় তাঁর কাছে ফোন করে ওই মহিলা জানান যে তিনি আত্মহত্যা করবেন। এরপর তড়িঘড়ি ফ্ল্যাটে আসেন আদিত্য। এসে দেখেন বন্ধ ফ্ল্যাটের দরজা। অনেকবার ডাকাডাকির পর ফ্ল্যাটের দরজা ভেঙে গিয়ে দেখে যে প্রেমিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বকে ঘোষণা করেন।

মহিলা পাইলটের পরিবারের অভিযোগ প্রেমিক আদিত্য পণ্ডিত প্রায়ই প্রকাশ্যে হেনস্থা ও গালিগালাজ করতেন। তা নিয়ে মানসিক চাপের মধ্যে থাকতেন প্রেমিকা। ঘটনা নিয়ে মুম্বই পুলিশের তরফে শুরু হয়েছে তদন্ত।

ছবি সৌজন্যে :ফেসবুক