দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, আতঙ্কিত যাত্রীরা

0
155
ছবি সৌজন্যে : এক্স
দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরেই আগুন ধরে গিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমানে ছোট ইঞ্জিনে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যাত্রী এবং বিমানে কর্মীদের নিরাপদেই বিমান থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণে বিমানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, এআই৩১৫ বিমানটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছুক্ষণ পরেই বিমানটি অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লেগে যায়। তার পরেই সেটি নিজে থেকে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগতভাবে সেই ব্যবস্থাই করা হয়েছে বিমানে। যখন তাতে আগুন লাগে, তখন যাত্রীরা বিমান থেকে অবতরণ করছিলেন। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন কীভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।