
দিল্লি থেকে ওয়াশিংটনগামী বিমান জ্বালানি ভরার জন্য নেমেছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। তারপরেই বাতিল করে দেওয়া হয়েছে বিমানে বাকি যাত্রাপথ।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এয়ার ইন্ডিয়ার এআই ১০৩ বিমানটি অবতরণ করে জ্বালানি ভরার সময়ই একটি যান্ত্রিক ত্রুটি ধরা পরে। ফলে মাঝপথেই বাতিল করে দেওয়া হয়েছে যাত্রাপথ। সূত্রের খবর, বিমানটি বাতিল হওয়ার পর সব যাত্রীদের সেটি থেকে নামিয়ে আনা হয়।
যাঁদের বিনা ভিসায় অস্ট্রিয়ায় প্রবেশের সুবিধা রয়েছে বা যাঁদের কাছে শেনজেন ভিসা রয়েছে, তাঁদের বিমানবন্দরের বাইরে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। বাকি যাত্রীদের জন্য দ্রুত অন্য বিমানের ব্যবস্থা করা হচ্ছে।
