নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এয়ার ইন্ডিয়ার

0
169
ছবি সৌজন্যে : ফাইল

আমেদাবাদ এআই-১৭১ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া।

এখনও পর্যন্ত ২২৯ জন নিহত যাত্রীর মধ্যে ১৪৭ জনের পরিবার এবং দুর্ঘটনাস্থলে মৃত ১৯ জনের পরিবারকে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আরও ৫২ জনের কাগজপত্র যাচাই সম্পন্ন হয়েছে, এবং তাঁদের পরিবারগুলিকেও ধাপে ধাপে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মৃতিতে এবং তাঁদের পরিবারকে সহায়তা করতে টাটা গোষ্ঠী দ্য এআই-১৭১ মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি বিশেষ ট্রাস্ট গঠন করেছে। এই ট্রাস্টের তরফ থেকে প্রতিটি মৃত যাত্রীর পরিবারের জন্য ১ কোটি টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি জানানো হয়েছে। শুধু তাই নয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বি জে মেডিক্যাল কলেজের হস্টেলের পরিকাঠামো পুনর্গঠনে সাহায্য করবে ট্রাস্টটি।

পাশাপাশি, দুর্ঘটনার পর উদ্ধারকাজে যুক্ত থাকা প্রথম উদ্ধারকারী, চিকিৎসক, দুর্যোগ মোকাবিলা কর্মী, সমাজকর্মী এবং সরকারী কর্মীদের মানসিক ও সামাজিক সহায়তাও দেওয়া হবে বলে ট্রাস্ট সূত্রে জানানো হয়েছে।