গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National শীতের ছোঁয়ার দিল্লিতে বায়ুদূষণ বাড়ছে

    শীতের ছোঁয়ার দিল্লিতে বায়ুদূষণ বাড়ছে

    0
    89
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কাশ্মীর সহ উত্তর ভারতে সরকারিভাবে শীতের প্রবেশ হয়ে গিয়েছে। ঠিক তেমনভাবেই দেশের রাজধানী শহর দিল্লি ও সংলগ্ন এলাকা শীতের উদ্বোধনেই ফি-বছরের মতো বায়ুদূষণের কবলে পড়েছে।
    দেওয়ালিতে পরিবেশ বান্ধব বাজি পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্টে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, তখন মঙ্গলবারই সেই আমোদে কাঁটা বিছালো বায়ুদূষণের সূচক। বেশ কিছুদিন ধরে বর্ষাকালীন দূষণের মাত্রা নীচের দিকে থাকার স্বস্তি কাটিয়ে মঙ্গলবার সকাল থেকে দিল্লি ও লাগোয়া এনসিআর এলাকায় দূষণ মন্দ স্তরে নেমে গিয়েছে। তার মধ্যে আনন্দ বিহার আরও একধাপ নেমেছ অতি মন্দ স্তরে পৌঁছেছে। সকালে দিল্লির বাতাসে দূষণের সূচক ছিল ২০১।
    ১১ জুনের পর এটাই মরশুমের প্রথম খারাপ সূচক স্পর্শ করেছে রাজধানী। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিল্লির বাতাসের মান খারাপ স্তরে থাকবে ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত। আগামী অন্তত সপ্তাহখানেক বাতাসে দূষণের মাত্রা খারাপ থেকে অতি খারাপে থাকতে পারে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের স্কেল অনুযায়ী সোমবার সূচক ছিল মাঝারি মানের, ১৬৯-এ। সেটাই বেড়ে ২০০ ছাড়িয়ে গিয়েছে।