টানা চারদিন রাজধানীর বাতাসের গুণগত মান ‘খুব খারাপ’

0
107
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দূষণে জেরবার রাজধানী। টানা চারদিন ধরে রাজধানীর বাতাসের গুণগত মান ‘খুব খারাপ’। পরিস্থিতি আরো খারাপ হতে পারে, এমনটাই আশঙ্কা আবহবিদদের।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সিপিসিবি-র তথ্য অনুযায়ী মঙ্গলবার রাজধানীর বাতাসের গুণগত মান একিউআই ৩১১। বুরারিতে ৪০০। এছাড়াও রাজধানীর ২৩টি দূষণ নজরদারি কেন্দ্রের একিউআই ‘খুব খারাপ’। সিপিসিবি সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি জারি থাকবে।

সিপিসিবির মান অনুসারে, ০ থেকে ৫০ এর মধ্যে একিউআই  ভালো, ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ মাঝারি, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ এবং ৪০১-৫০০ গুরুতর হিসাবে বিবেচিত হয়। আবহবিদ নভদীপ দাহিয়া জানিয়েছেন, পশ্চিমি ঝঞ্ঝার কারণে বাতাসের গুণগত মানের উপর প্রভাব পড়ছে। ফলে ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী ধোঁয়াশার আস্তরণে ঢাকা থাকবে।