গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বাজবে এয়ার রেড সাইরেন, নিভবে আলো, নজরে বুধবার

    বাজবে এয়ার রেড সাইরেন, নিভবে আলো, নজরে বুধবার

    0
    142
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পহেলগাঁও আবহে দেশের সব রাজ্যে হবে মক ড্রিল। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ৩১ টি জায়গায় হবে এই মকড্রিল। ক্যাটাগরি এক, দুই এবং তিন-এই ৩ ভাগে ভাগ করে হবে মকড্রিল। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মলদহ, শিলিগুড়ি, গ্রেটার কলকাতার মতো জায়গাতে হবে মহড়া। এটা কোনও সাধারণ বিষয় নয়, তা স্পষ্ট। ১৯৭১-এ ভারত পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে।
    তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে বধবার। দেশের প্রায় ৮০০ টি জেলার মধ্যে ২৪৪ টি জেলায় অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ জেলায় মক ড্রিল হবে। রাজ্য প্রশাসন দেখবে বিষয়টা। নেহরু যুব কেন্দ্র সংগঠন, এনসিসি অংশ নেবে। এয়ার রেড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজবে এই অ্যালার্ম। স্কুল, অফিস, কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ। হামলা হবলে, কাছাকাঠি আশ্রয়স্থল কীভাবে খুঁজে বের করতে হবে, তা শেখানো হবে।
    হামলার মহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা, প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে। হঠাৎ ব্ল্যাকআউট হয়ে যাবে শহর। নিভে যাবে সব আলো। রাতের অন্ধকারে। কোনও এয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হয়। মিলিটারি বেস, পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ঢেকে দেওয়া হবে, যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে।