শীঘ্রই এয়ার ট্যাক্সিতে সফর দেশবাসীর : মোদী

0
155
শীঘ্রই এয়ার ট্যাক্সিতে সফর করবে দেশবাসী। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 দ্বিতীয় এশিয়া-প্যাসিফিক অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীস্থানীয় সম্মেলনে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের সবার জন্য আকাশ খুলে যাচ্ছে। সবার আকাশে ওড়ার স্বপ্ন সফল হবে।সেদিন বেশি দূরে নয়, যখন এয়ার-ট্যাক্সি সফর বাস্তবে রূপ নেবে।     সাধ্যের মধ্যে থাকা খরচেই এবার এয়ার ট্যাক্সিতে করে সফর করতে পারবে দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, মহিলাদের নেতৃত্বে উন্নয়ন এনডিএ সরকারের একটি অঙ্গীকার এবং বিমান পরিবহণ ক্ষেত্র এই লক্ষ্যে বিশেষ অবদান রাখছে। ভারতে প্রায় ১৫ শতাংশ পাইলট মহিলা রয়েছে।এছাড়াও ভার্টিপোর্টের উদ্ভাবন সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। এটি বিমান পরিবহণের একটি মডেল যা শহরগুলিতে যাতায়াতের মানোন্নয়ন ঘটাচ্ছে।