গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk তেল আভিবে বিমান পরিষেবা স্থগিত এয়ার ইন্ডিয়ার

    তেল আভিবে বিমান পরিষেবা স্থগিত এয়ার ইন্ডিয়ার

    0
    109
    tel abhib e air india biman poriseba bondho thake
    tel abhib e air india biman poriseba bondho thake
    ইসরায়েল ও ইরানের মধ্যে অশান্তির আবহে যাত্রীদের নিরাপত্তায় ৮ আগস্ট পর্যন্ত তেল আভিবে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমান সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার কিছু অংশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ৮ আগস্ট পর্যন্ত তেল আভিভ থেকে বিমানগুলির স্থগিত করা হয়েছে।
    গোটা বিষয়ে ওপরে নজরদারি চালানো হচ্ছে। যদি পরিস্থিতির উন্নতি ঘটে তবে ফের বিমান পরিষেবা শুরু করা হবে। যেসব যাত্রীরা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন তাঁদের টিকিট জমা নিয়ে টাকা ফেরত দেওয়া হবে। এজন্য বাড়তি কোনও চার্জ কাটা হবে না। স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার খুনের বদলা নিতে ইসরাইলের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রত্যাঘাতের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আমি খোমেইনি। তারপরেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়েছে বিমান সংস্থাটি।