গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিমানে বোমাতঙ্ক, অপরাধীদের নো-ফ্লাইং তালিকা : মন্ত্রী 

    বিমানে বোমাতঙ্ক, অপরাধীদের নো-ফ্লাইং তালিকা : মন্ত্রী 

    0
    124
    বিমানে বোমাতঙ্কের নেপথ্যে থাকা অপরাধীদের নো-ফ্লাইং তালিকায় রাখা হবে। এমনটাই জানিয়েছেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নায়ডু কিঞ্জারাপু। গত কয়েক দিন ধরে একের পর এক বিমানে বোমাতঙ্কে শোরগোল পড়ে গিয়েছে।রবিবার একযোগে ২৫টি বিমানে বোমাতঙ্ক ছড়ায়।
    যার জেরে জরুরি ভিত্তিতে অবতরণ করতে হয় বিমানগুলিকে। কোনো কোনো বিমানের রাস্তাও ঘুরিয়ে দেওয়া হয়। এর জেরে চরম আতঙ্ক ছড়ায় যাত্রী ও কেবিন ক্রুদের মধ্যে। এই আবহে সাংবাদিক সম্মেলনে অসামরিক পরিবহনমন্ত্রী বলেছেন, যদি প্রয়োজন পড়ে আইনি পদক্ষেপের চিন্তাভাবনা মন্ত্রকের তরফে করেছেন তাঁরা। এক্ষেত্রে তাঁরা দুটি সিদ্ধান্তে এসেছেন। প্রথমত, বিমান নিরাপত্তা আইনে সংশোধন। এই নিয়মগুলি পরিবর্তন করে সরকার যে ধারণা প্রচার করতে চাই তা হল যে একবার তাঁরা বিমানে বোমাতঙ্কের পিছনে থাকা অপরাধীকে ধরতে পারলে, তাকে নো-ফ্লাইং তালিকায় রাখা হবে। দ্বিতীয়ত, অসামরিক বিমান চলাচল আইনের নিরাপত্তার বিরুদ্ধাচারণ করা বেআইনি আইন দমন।
    মন্ত্রী আরও বলেছেন, সরকার একটি অভিন্ন লক্ষ্যের দিকে কাজ করছে। বিমানে বোমাতঙ্ক নিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
    ছবি  সৌজন্যে : এক্স