ইরানের নিরাপত্তা সদর দফতরে বিমান হামলা 

0
102
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতরে বিমান হামলার দাবি করেছে ইজরায়েল। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্টজ এই দাবি করেছেন।

এর আগে ইজরায়েলের কিছু টেলিভশন চ্যানেল দাবি করেছিল, তেহরান সহ আশপাশের এলাকার মিলিটারি ক্যান্টনমেন্টে এবং সামরিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বিমানবাহিনী।

ইজরায়েলের সামরিক বাহিনীর এক্স আকাউন্টে বলা হয়েছে, তাদের বিমানবাহিনী নতুন করে তেহরানে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এর মধ্যেই বুধবার জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে ইরানের আয়েতুল্লাহ আলি খামেনি বলেছেন, যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে, ঠিক তেমনই চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে।