গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ফের এয়ারটেল নেটওয়ার্কে বড় বিপর্যয়, ভুক্তভোগী কলকাতাও

    ফের এয়ারটেল নেটওয়ার্কে বড় বিপর্যয়, ভুক্তভোগী কলকাতাও

    0
    108
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আবারও বিপর্যস্ত এয়ারটেল পরিষেবা। যার জেরে কলকাতা, বেঙ্গালুরুর মতো বড় শহরগুলিতে হাজার হাজার ব্যবহারকারী কল করতে বা ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারছেন না। দেশের বিভিন্ন রাজ্যে হঠাৎ করেই এয়ারটেলের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এয়ারটেল বর্তমানে একটি বড় ধরনের পরিষেবা বিভ্রাটের সম্মুখীন হয়েছে, যার ফলে হাজার হাজার গ্রাহক না পারছেন ফোন করতে, না পাচ্ছেন ইন্টারনেট পরিষেবার সুযোগ। রবিবার বেলা ১২টা ১৫ মিনিট থেকে সমস্যার রিপোর্ট আসা শুরু হয়। ব্যবহারকারীরা ভয়েস এবং ডেটা উভয় পরিষেবাই বন্ধ থাকার অভিযোগ করেছেন। তবে এই প্রথম নয়, সপ্তাহের গোড়াতেই দেশজুড়ে ব্যাহত হয় এয়ারটেল পরিষেবা। গত সোমবার ভারতে মোবাইল নেটওয়াক ব্যবহারকারীরা দীর্ঘমেয়াদী বিভ্রাটের সম্মুখীন হয়েছেন-যার মধ্যে মূলত এযারটেল, তারপর জিও এবং ভোডাফোন-ইডিয়া রয়েছে।

    উল্লেখ্য, বর্তমানে টেলিকম পরিষেবার উপরই নির্ভর করছে মানুষের ব্যক্তিগত ও পেশাগত কাজ। তাই এয়ারটেলের এই বারবার বিপর্যয় সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলেছে বলে মনে করছেন গ্রাহকরা।