
ঐশ্বর্য রাই-র বচ্চন পরিবারকে দরকার নেই, অন্তত, টাকা পয়সার ক্ষেত্রে তো নয়ই।সম্ভবত বচ্চন পরিবার থেকে সমস্ত শিকড় ছিঁড়ে একেবারে বেরিয়ে আসতে প্রস্তুত ঐশ্বর্য। আর সেই কারণেই যেন নিজের সম্পত্তি নিয়ে ডঙ্কা বাজিয়ে ফেলেছেন জুনিয়ার বচ্চন ঘরনি।
বচ্চন পরিবারকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন ঐশ্বর্য।খবর অনুযায়ী, সম্প্রতি নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন ঐশ্বর্য।রিপোর্ট অনুযায়ী, ২৫ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার পর ঐশ্বর্যর সম্পত্তির পরিমাণ প্রায় ৮৬২ কোটি টাকা। যার মধ্যে রয়েছে ঐশ্বর্যর দুবাইয়ের বাড়িও। তথ্য অনুযায়ী, ঐশ্বর্য প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে পান ১০ কোটি টাকা।এ ছাড়াও বেশ কিছু জনপ্রিয় ব্র্য়ান্ডের মুখ তিনি। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। যার পারিশ্রমিক ৭ থেকে ৮ কোটি টাকা।এদিকে বলিউডে এমনিতেই অভিষেক ও ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে সরব। তার মাঝেই ঐশ্বর্যর সম্পত্তির পরিমাণের খবর সামনে আসায় আরও বেশি হইচই শুরু হয়ে গিয়েছে বলিপাড়ায়।বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়। মাসখানেক ধরেই অভিষেক-ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে।শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বর্য রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। নাকি সম্পত্তির জেরেই এহেন বিবাদ,জুনিয়র দম্পতিও একাধিক অনুষ্ঠানে আলাদা উপস্থিতিতে সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন। সম্প্রতি অভিষেক বচ্চনের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের জল্পনা আরও বাড়িয়েছে।
