কানে মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া

0
58
ছবি সৌজন্যে : এক্স

কান চলচ্চিত্র উৎসবের সালের আসরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।

লালগালিচায় তার উপস্থিতি ঘিরে ফ্যানদের আগ্রহে ছিল চোখে পড়ার মতো। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজকীয় আবহে হাজির হয়ে নজর কাড়লেন প্রাক্তন বিশ্বসুন্দরী।এবারের উৎসবে প্রথম উপস্থিতির জন্য ঐশ্বরিয়া বেছে নেন ঝলমলে নীল রঙের বিশেষ নকশার একটি গাউন। মারমেইড ধাঁচের এই পোশাকটির নাম ছিল,লুমিনারা। এটি তৈরি করেছেন ডিজাইনার অমিত আগরওয়াল। তার নকশা করা এই পোশাকের মাধ্যমেই প্রথমবার কানের মঞ্চে অভিষেক হলো ডিজাইনারের।ডিজাইনার জানিয়েছেন, আলোর সৌন্দর্য ও শক্তির ভাবনা থেকে পোশাকটি তৈরি করা হয়েছে। কয়েক দশক ধরে বিশ্বমঞ্চে ঐশ্বরিয়া যে দীপ্তি ছড়িয়ে চলেছেন, সেই আভাকেই এই পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।এদিকে ফ্যাশনের পাশাপাশি নিজের আন্তরিক আচরণ দিয়েও উপস্থিত সবাইকে মুগ্ধ করেছেন ঐশ্বরিয়া। লালগালিচায় ফটোগ্রাফারদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কখনও উড়ন্ত চুম্বন, আবার কখনও হৃদয়ের প্রতীক দেখিয়ে ফ্যান ফলোয়ারদের ভালোবাসার জবাব দিয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।উৎসবে দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বখ্যাত প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা গিয়েছে তাকে। তারা একসঙ্গে উপস্থিত ছিলেন,দ্য বার্থডে পার্টি নামের একটি আলোচিত সিনেমার প্রদর্শনীতে। সিনেমাটিতে অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেল্লুচ্চি। উল্লেখ্য দু’ দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একের পর এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত উপহার দিয়ে আসছেন ঐশ্বরিয়া। এবারের উপস্থিতিও তার ব্যতিক্রম হয়নি।

নীল আভায় মোড়া সেই রাজকীয় সাজে আবারও যেন কানের মঞ্চ নিজের করে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।