
ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।মনীশ মালহোত্রার ডিজাইন করা শেরোয়ানি পরে র্যাম্পে হেঁটে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী। কালো শেরোয়ানিতে ঐশ্বরিয়াকে যেন অদ্বিতীয়া লাগছিলেন।
তার সিগনেচার রুবি লিপস এবং খোলা চুলের স্টাইল গ্ল্যামারকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল।জানা গেছে,র্যাম্পে অ্যাশের পারফেক্ট প্রফেশনালিজম দর্শকদের মুগ্ধ করেছে। অভিনেত্রীর র্যাম্পে হাঁটার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। এদিকে ঐশ্বরিয়ার পোশাক নিয়ে মনীশ মালহোত্রা বলেছেন, এই লুক ভারতীয় শেরোয়ানিকে নতুনভাবে উপস্থাপন করেছে। ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জুড়ানো হাতের ডিজাইন আধুনিক রাজকীয়তার প্রতীক হিসেবে কাজ করেছে।মূলত হাতের অংশের এই ডিজাইন অলংকারের মতো কাজ করছে।অন্যদিকে র্যাম্পে হাঁটার একদিন আগে থেকেই ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনা শুরু হয়। প্যারিসে পৌঁছানোর পর তার হোটেলের বাইরে এক ফ্যান অপেক্ষা করছিলেন।
অভিনেত্রীকে দেখে ফ্যান অঝোরে কেঁদে ফেলেন।এরপর ঐশ্বরিয়া সেই ফ্যানের সঙ্গে দেখা করে তার চোখের জল মুছে দেন এবং ছবিও তুলেছেন।
