
এই নিয়ে পরপর তিনদিন বাংলার উপর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সংসদের বাইরে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
অভিযোগ, বারবার বাংলা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে। হাতে প্লেকার্ড নিয়ে শতাব্দী রায়, কাকলি ঘোষদস্তিদার, জুন মালিয়া সহ তৃণমূলের সংসদরা বিক্ষোভ দেখিয়েছেন। কেন্দ্রের কাছে ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে বাংলার ২ লাখ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়া আদায়ে সংসদ চত্বরে ধর্না দেন তৃণমূল সাংসদরা। সকলের হাতে ছিল কালো প্ল্যাকার্ড।
এদিকে, শ্রমিক/শ্রমিক বিরোধী আইন ফেরত নিতে হবে এই প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। ২০২৫ সালের ২১ নভেম্বর, কেন্দ্র সরকার ২৯টি পুরনো শ্রম আইন বাতিল করে এবং চারটি নতুন আইন চালু করে যা শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে। বুধবার ইন্ডিয়া ব্লক নেতারা সংসদ প্রাঙ্গণে এই নতুন শ্রমিক বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।




