
উরুগুয়ে ও জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে কাফ ইনজুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন আর্সেনাল মিডফিল্ডার এবেরেচি এজে। সপ্তাহের শুরুতে জাতীয় দলের কোচ থমাস টাচেল ৩৫ সদস্যের দলে ২৮ বছর বয়সী এজেকে অন্তর্ভুক্ত করেছিলেন।
কিন্তু ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপের ফাইনালেও খেলতে পারেননি এজে। স্ট্যান্ড থেকে দর্শকসারিতে বসে তাকে ম্যাচটি উপভোগ করতে হয়েছে।পরবর্তী সময় ইংল্যান্ড দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে গানার্স বস মিকেল আর্তেতা বলেছেন, ‘না, সে দল থেকে ছিটকে গেছে। আগামী ছ’ থেকে সাত দিনের মধ্যে তার আরো একটি স্ক্যান করতে হবে।
সেই ফলাফলের ওপর সবকিছু নির্ভর করছে।একটি সূত্র জানিয়েছে এজের পরিবর্তে ইংল্যান্ড দলে হার্ভি বার্নেসকে বিবেচনা করা হতে পারে।কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশন,এফএ, এ ব্যপারে কোনো কিছু নিশ্চিত করে জানায়নি।









