অজয়ের পরিচালনায় মুখ্য ভূমিকায় অক্ষয়

0
157
Ajay directed Akshay in the lead role
Ajay directed Akshay in the lead role

অজয় দেবগান,যিনি শুধু অভিনয়ে নয় পরিচালনায়ও দক্ষ।ক্যামেরার নেপথ্যের কারিগরি এবং খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভালো ধারণা রয়েছে তার।

পরিচালক হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে চার সিনেমা। এর আগে তাঁর পরিচালিত প্রত্যেকটি ছবিতে নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অজয়। তবে এবার ভিন্ন পথেই হাঁটলেন অজয় দেবগণ। তার পরিচালিত সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।এক রিপোর্টে বলা হয়েছে, খিলাড়ি কুমার যখন বক্স অফিসে ফ্লপের পাহাড়ে ডুবে, ঠিক সেইসময়েই পরিচালক তথা সহকর্মী অজয় দেবগণ ভরসা রাখলেন অক্ষয়ের উপর। এই প্রথমবার অজয় পরিচালিত ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। ঘোষণা করেছেন অজয় দেবগণ। অজয় দেবগণ বলেছেন, তিনি আর অক্ষয় একসঙ্গে একটা কাজ করছেন। যেখানে পরিচালক এবং অক্ষয়কে দেখা যাবে মুখ্য ভূমিকায়। গল্পটা কেমন, অ্যাকশন না কমেডি ঘরানার? সেই প্রশ্নের উত্তরে দুই তারকার ভাষ্য, এখনই এত বিশদে বলা যাবে না।

এর আগে ইউ মি অউর হাম, শিবায়, রানওয়ে ৩৪, ভোলা চারটি সিনেমার পরিচালনা করেছেন অজয় দেবগণ। সম্প্রতি রোহিত শেট্টির তারকাখচিত সিংহম এগেইন ছবিতে একফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয় কুমার এবং অজয় দেবগণ।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক