
সংঘাত থামাতে রাশিয়া-ইউক্রেনের মধ্যে পরামর্শদাতা হিসাবে কাজ করতে প্রস্তুত ভারত।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্কো সফরের মধ্যে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই মুহূর্তে রাশিয়ায় রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ইতিমধ্যে তিনি বৈঠক করেছেন রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগুর সঙ্গে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফর নিয়ে এস জয়শঙ্কর বলেছেন, সংঘাত থামানোর সূত্র কখনও রণক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না। কূটনৈতিক আলোচনা ও বৈঠকের মাধ্যমেই শান্তির পথে ফিরতে হবে। রাশিয়া-ইউক্রেন দুই পক্ষকেই আলোচনায় বসতে হবে। ভারত চাই এই যুদ্ধের অবসান ঘটুক। এক্ষেত্রে ভারত পরামর্শদাতা হিসাবে কাজ করতে প্রস্তুত।অন্যদিকে রাশিয়ার ভারতীয় দূতাবাস জানিয়েছে, মস্কো-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আলোচনা হয়েছে তাদের মধ্যে। আঞ্চলিক, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেছেন তাঁরা।








