গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বিমান দুর্ঘটনায় মৃত অজিত পাওয়ার, শোক মুখ্যমন্ত্রীর 

    বিমান দুর্ঘটনায় মৃত অজিত পাওয়ার, শোক মুখ্যমন্ত্রীর 

    0
    58
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ ৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তাঁদের প্রতি শোক বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ! মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেছেন, এবং তিনি গভীর ক্ষতির অনুভূতি অনুভব করছেন। তাঁর কাকা শরদ পাওয়ার জি সহ তাঁর পরিবার এবং প্রয়াত অজিত -জির সমস্ত বন্ধুবান্ধব এবং অনুসারীদের প্রতি তাঁর সমবেদনা। এই ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন।এদিকে, অজিত পাওয়ারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    এক্স পোস্টে তিনি লিখেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বারামতীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিক ও অকাল মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।