
সইফ আলি খানকে হামলাকারী জানতই না, যে সেটি অভিনেতার বাড়ি। এমনটাই দাবি করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
রবিবার অজিত পাওয়ার বলেছেন, সইফ আলি খানের বাড়ির ঘটনায় কিছু বিরোধী নেতা দাবি করেছেন যে মুম্বইয়ে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তবে এই ঘটনার প্রেক্ষাপট ভিন্ন। অভিযুক্ত বাংলাদেশ থেকে এসেছিল, প্রথমে কলকাতায় এবং পরে মুম্বইয়ে আসে। সে জানত না যে বাড়িটি একজন অভিনেতার। অন্যদিকে, সন্দেহভাজন আততায়ী গ্রেফতার হতেই রবিবার দুই ছেলেকে নিয়ে সইফ আলি খানকে দেখতে হাসপাতালে পৌঁছন করিনা কপূর। ঘটনার দিনই দিদি করিশ্মা কপূর এসে করিনা কাপূরের দুই ছেলেকে নিজের বাড়িতে রেখেছেন। যদিও বাবাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল বছর ৮-এর তৈমুরই।
কিন্তু তারপর থেকে বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই দুই ছেলের। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই দুই ছেলেকে বাবার সঙ্গে দেখা করালেন করিনা কাপূর।
