
মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। আর এই খবর ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা হয় ফডণবীসের। এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি লিখেছেন, যে ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার একজন জনগণের নেতা ছিলেন যার তৃণমূল স্তরের সঙ্গে একটি শক্তিশালী সংযোগ ছিল। মহারাষ্ট্রের জনগণের সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একজন পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন। প্রশাসনিক বিষয়ে তাঁর বোধগম্যতা এবং দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি তাঁর আবেগও উল্লেখযোগ্য ছিল। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। মহারাষ্ট্রের বারামতী বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। অজিত পাওয়ারজির অকাল মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। এক্স পোস্টের বার্তায় শোকপ্রকাশ করে এমনটাই লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বারামতীতে এক দুঃখজনক ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনডিএ-এর সিনিয়র সঙ্গী অজিত পাওয়ারর মৃত্যু দুঃখজনক। এক্স হ্যান্ডেলে এমনই শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। তাঁর দীর্ঘ জনজীবন জুড়ে, তিনি মহারাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এক্স হ্যান্ডেলের পোষ্টে এমনই শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তাঁর সহযাত্রীদের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। এই শোকের মুহূর্তে, মহারাষ্ট্রের জনগণের সঙ্গে আছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাজ্যসভার সাংসদ তথা শিবসেনা নেতা সঞ্জয় রাউত অজিতের মৃত্যুকে মহারাষ্ট্রের কালো দিন বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, অজিত পাওয়ার ছাড়া মহারাষ্ট্রের রাজনীতি অপূর্ণ।








