দিল্লিতে বিজেপির বিরুদ্ধে প্রার্থী অজিতের 

0
141
ছবি সৌজন্যে : এক্স
দিল্লি বিধানসভা নির্বাচনে এবার বিজেপিকে চাপে ফেলে প্রার্থী ঘোষণা করেছে শরিক অজিত পাওয়ারের এনসিপি। শুক্রবার দিল্লির ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে অজিত পাওয়ারের দল।
এই ঘটনায় জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে তবে কী বিজেপির সঙ্গ ছেড়ে ফের একত্রিত হবেন কাকা-ভাইপো।৭০ আসনের দিল্লি বিধানসভায় ৫ ফেব্রুয়ারি হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে এনসিপির তরফে ৩০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে মহারাষ্ট্রে এনডিএ শরিক দল এবার বিজেপির বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে। এর আগেও ১১টি আসনে প্রার্থী দিয়েছিল এনসিপি। ফলে দিল্লিতে ৪১টি আসনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তারা। একদিকে, প্রতিদ্বন্দ্বী আপ ও কংগ্রেস, অন্যদিকে নিজেরই শরিক দলের বিরুদ্ধে এই লড়াই বিজেপির জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।দিল্লি বিধানসভা নির্বাচনে এবার দুই শরিকের সঙ্গে আসনরফা করে লড়াইয়ে নেমেছে বিজেপি।
সেই দুই শরিক হল জেডিইউ এবং এলজেপি। বাকি কাউকে দলে নেয়নি তারা। তাও আবার জেডিইউ ও এলজেপিকে মাত্র একটি করে আসন ছেড়ে নিজেরা ৬৮ আসনে প্রার্থী দিয়েছে।