বৃহঃতে অজিতের শেষকৃত্য, বারামতীতে স্মৃতিস্তম্ভ 

0
77
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে বৃহস্পতিবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শেষকৃত্যে যোগ দেওয়ার কথা রয়েছে। বুধবার অজিত পাওয়ারের মরদেহ বিদ্যা প্রতিষ্টান মাঠে রাখা থাকবে জনসাধারণের জন্য শ্রদ্ধা জানাতে। শেষ দর্শনের জন্য বিপুল সংখ্যক মানুষ হাসপাতাল এবং তাঁর পারিবারিক বাসভবনে রয়েছেন।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় শেষ যাত্রা শুরু হবে। এরপর সকাল ১১টায় বারামতীর বিদ্যা প্রতিষ্ঠান মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর জন্মস্থান কাতেওয়াদিতেও শোকের পরিবেশ বিরাজ করছে। এছাড়া বারামতীতে অজিত পাওয়ারের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও বলা হচ্ছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।