অজিতের বিমানে সেফটি গিয়ার ‘গগন’ ছিল না

0
70
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মহারাষ্ট্রের প্রয়াত উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ারের চার্টার্ড বিমানে স্যাটেলাইট সেফটি গিয়ার ছিল কি না এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
তবে সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১৬ বছরের পুরনো এই বিমানটিতে স্যাটেলাইট সেফটি গিয়ার গগন ছিল না। যার জেরে অবতরণ করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বিমানটি যে সময় বারামতী বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে, সেই সময় সেখানে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। ফলে পাইলট প্রথম বার অবতরণের চেষ্টা করেও পারেননি। দ্বিতীয় বার বিমানটিকে অবতরণ করাতে গিয়েই দুর্ঘটনার শিকার হয় সেটি।
তবে বেশ কয়েকটি সূত্রের দাবি, দৃশ্যমানতা কম থাকলে, সেই পরিস্থিতিতে বিমানের স্যাটেলাইট গিয়ার সেফটি ব্যবস্থার সাহায্যে বিমানটিকে অবতরণ করানো হয়।