
পাঞ্জাবে প্রকাশ্যে রাস্তায় আম আদমি পার্টির নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, শিরোমণি অকালি দলের এক নেতা গুলি চালিয়েছেন।
ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফাজিলকা জেলায়। সূত্রের খবর, আপ নেতা মনদীপ সিং ব্রারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অকালি দলের নেতা ভারদেব সিং মান। ঝামেলা চলাকালীনই মনদীপ সিংকে লক্ষ্য করে গুলি চালান তিনি। আহত অবস্থায় মনদীপ সিংকে প্রথমে জালালাবাদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লুধিয়ানার অন্য এক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।আপ নেতার অবস্থা আশঙ্কাজনক।জানা গিয়েছে, স্কুল সংক্রান্ত একটি ফাইলে সই করানোর দাবি নিয়ে পঞ্চায়েত অফিসে এসেছিলেন ভারদেব সিং। কিন্তু পঞ্চায়েত অফিসার সেই ফাইলে সই করতে অস্বীকার করেন। তাতে অসন্তুষ্ট হন তিনি। রেগেমেগে অফিস থেকে বাইরে বেরিয়ে যান ভারদেব সিং। বাইরে মনদীপ সিং দাঁড়িয়ে ছিলেন। কোনও এক কারণে সেখানেই বচসা বাধে দু’জনের মধ্যে। অভিযোগ, তার পরই গুলি করেন মনদীপ সিং। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
