গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur আক্রান্ত অখিল গিরি, হুঁশিয়ারি ছেলের, ধুন্ধুমার কাঁথি  

    আক্রান্ত অখিল গিরি, হুঁশিয়ারি ছেলের, ধুন্ধুমার কাঁথি  

    0
    125
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে রামনগরে পুলিশের বিরুদ্ধে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে প্রাক্তন কারামন্ত্রী তথা তৃণমূল নেতা অখিল গিরি। অন্যদিকে, সমবায় নির্বাচনে তাঁরই ছেলে সুপ্রকাশ গিরির বিরুদ্ধে কাঁথিতে পুলিশের সামনেই বিজেপির মণ্ডল সভাপতিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
    পূর্ব মেদিনীপুর কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোট শুরু হতেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে। অভিযোগ, সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রে ভুয়ো ভোটার ঢুকতে মদত দিচ্ছে পুলিশ। তাতে বাধা দেওয়াতেই আক্রান্ত বলে দাবি অখিলের।পুলিশের সামনেই বিজেপির মণ্ডল সভাপতিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির বিরুদ্ধে। ৭৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ৬৫টি আসনে সবকটিতেই তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছেন।
    সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।