গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মমতার কুম্ভ মন্তব্যকে সমর্থন অখিলেশ-শঙ্করাচার্যর 

    মমতার কুম্ভ মন্তব্যকে সমর্থন অখিলেশ-শঙ্করাচার্যর 

    0
    118
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভ নিয়ে যা বলছেন তা ঠিকই বলেছেন। এমনটাই বলেছেন সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদব। তাঁর আরও মন্তব্য, পশ্চিমবঙ্গের বহু মানুষের প্রাণ গেছে। লোকের সঙ্গে খেলা করা হচ্ছে।
     এই মহাকুম্ভ কেন করানো হয়েছে, যে পূণ্যার্থীরা বহু বছর ধরে আসেন, পৌরাণিক সময় থেকে এই কুম্ভ চলছে, ব্যবস্থার দায়িত্ব কার ছিল? মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথ যখন বলছেন যে, ১০০ কোটি মানুষের ব্যবস্থাপনা রয়েছে, তখন মানুষের বিশ্বাস বেড়ে গেল, উনি সেলেবদের ও বড় ব্যক্তিত্বদের খাম দিয়েছেন ওঁদের নিমন্ত্রণ করেছেন, ফলে মানুষের আরও ভরসা বেড়ে গিয়েছিল, যে ওখানে ব্যবস্থাপনা ভালো। তবে ব্যবস্থা ভালো ছিল না। মানুষের আবেগের সঙ্গে খেলা হচ্ছে। এদিকে, মমতা বন্দোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্যকে সমর্থন করেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী র। অব্যবস্থার অভিযোগ করে দুষলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শঙ্করাচার্য আরও বলেছেন, মহাকুম্ভ নিয়ে বিরাট প্রচার করা হয়েছিল।
    তবে পুণ্যার্থীদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে মৃত্যুর ঘটনা তথ্য লুকানোর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মহাকুম্ভকে কেউ যদি অন্য কোনও নাম দেয়, তাতে আপত্তির কিছু নেই।