গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National জাতগণনা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ অখিলেশের

    জাতগণনা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ অখিলেশের

    0
    713
    ছবি সৌজন্যে : এক্স

    কংগ্রেস এখন জাত গণনার দাবি জানাচ্ছে, কিন্তু সমাজবাদী পার্টি যখন জাতগণনার দাবি জানিয়েছিল তখন তাঁর সমর্থন করেনি।

    লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি বিতর্কে অংশ নিয়ে রাহুল গান্ধীকে এভাবেই আক্রমণ করেছেন সপা সাংসদ অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন নিয়ম করে প্রতিটি সভায় জাতগণনার দাবি তুললেও অতীতে তাঁর দল একে সমর্থন করেনি। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ বলেছেন, সমাজবাদী পার্টি প্রথম থেকেই জাতগণনার দাবি তুলেছিল। কিন্তু কংগ্রেস সে সময় সপা-কে সমর্থন করেনি। যদি তারা সমর্থন করত, তা হলে এখন আর দাবিই তুলতে হত না।

    এর পরেই অবশ্য রাহুলের দলের সঙ্গে তাঁদের জোটের প্রসঙ্গ তুলে সমাজবাদী পার্টির প্রধান বলেছেন, অবশ্য এখন সবাই এক সঙ্গে রয়েছে। কংগ্রেস দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। জাতগণনার দাবিতে একসঙ্গেই লড়াই করবে।