২১-র মঞ্চে চমক অখিলেশ

0
141
21 ER MONCHE CAMAK AKHILESH
21 ER MONCHE CAMAK AKHILESH
২১ জুলাইয়ের মঞ্চে থাকতে পারেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এমনটাই তৃণমূল সূত্রে খবর। জানা গিয়েছে অখিলেশ যাদব নাকি নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন।
তিনি নিজেই ২১-র মঞ্চে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন। অখিলেশের এই প্রস্তাব ফেলতে পারেননি তৃণমূল নেত্রী। রবিবার কলকাতায় আসতে পারেন সমাজবাদী পার্টি সুপ্রিমো। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের হয়ে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর লোকসভা ভোটের ফলপ্রকাশের পর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে একসঙ্গেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব। কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলোকে নিয়ে আলাদা জোটের জল্পনা সেই সময় তৈরি হয়েছিল।