
গ্রেফতারি পরোয়ানা জারি হতেই নার্সিং হোম থেকে সোজা আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছেন আখতার আলি। হাওড়ার হাসপাতাল থেকে শনিবার সোজা আলিপুরের বিশেষ সিবিআই আদালতে গিয়েছেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।
শুক্রবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন বিচারক। আদালতে ঢোকার সময় তিনি জানিয়েছেন যে টাকা নেওয়ার অভিযোগ করা হচ্ছে সেটা দাদার চিকিৎসার জন্য ধার নিয়েছিলেন। এখন চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। দুর্নীতির অভিযোগ তোলা আখতার আলিকেই গত বছর নভেম্বরে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল।
তাঁর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু ইস্তফা গ্রহণ না করে আখতার আলিকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। তিনিই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।
