শৌচাগার নিয়ে বৃদ্ধের ক্ষোভে অক্ষয় কুমার

0
141
Akshay Kumar is angry with the old man about the toilet
Akshay Kumar is angry with the old man about the toilet

ভোট দিতে গিয়ে শৌচাগার নিয়ে বৃদ্ধের ক্ষোভের মুখে পড়েছেন অভিনেতা অক্ষয় কুমার। বিশ্ব শৌচাগার দিবসের পরের দিনই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন।

সেই উপলক্ষে জীবনে দ্বিতীয়বার ভোট দিতে গিয়ে বিপত্তির মুখে পড়েছেন অক্ষয় কুমার। অভিনেতা ভোট দিয়ে যখন বেরিয়ে আসছিলেন তখনই এক বৃদ্ধ তাঁর সঙ্গে কথা বলতে যান। বৃদ্ধের অভিযোগ, অক্ষয় কুয়ামের সর্বসাধারণের একটি শৌচালয় তৈরি করে দিয়েছিলেন। কিন্তু এখন সেই শৌচলয়ের অবস্থা বেশ খারাপ। বৃদ্ধ তিন-চার বছর ধরে তার দেখাশোনা করছেন এবং তিনি চান অক্ষয় কুমার তাঁকে এই বিষয়ে সাহায্য করুন। শৌচালয়ের একটি বাক্স আছে যা লোহার বলে বারবার মরচে ধরে যায়।অভিনেতার কাছে একটি বাক্স চান বৃদ্ধ। অভিনেতাও বৃদ্ধকে আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি নিজে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। কারণ, ওই শৌচাগার দেখভালের দায়িত্ব এখন তাদের। উল্লেখ্য ২০১৭ সালে টয়লেট: এক প্রেম কথা নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।

শৌচগারের প্রয়োজনীয়তা নিয়েই ছিল ছবিটি। এবার সেই শৌচাগার নিয়ে ক্ষোভের মুখে অক্ষয় কুমার।

ছবি  সৌজন্যে : এক্স