গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

    এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেতা অক্ষয় কুমার তার পরবর্তী সিনেমা,সামুক-এর জন্য প্রযোজক বিপুল অমৃতলাল শাহের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ভারতের সবচেয়ে বড় এলিয়েন অ্যাকশন ঘরানার সিনেমা হিসেবে একে অভিহিত করা হচ্ছে। জানানো হয়েছে, আন্তর্জাতিক মানের এই সারভাইভাল হরর ও এলিয়েন থ্রিলার ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন আশিন এ শাহ এবং এটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    সিনেমাটি পরিচালনা করবেন কনিষ্ক বর্মা। এদিকে,বলিউডে সম্পূর্ণ নতুন একটি ধারার কাজ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন অক্ষয় কুমার। তিনি বলেছেন,সামুক-এর চিত্রনাট্য ও এর মূল বিষয়বস্তু তাঁর কাছে আকর্ষণীয় মনে হয়েছে।এলিয়েন থ্রিলার তাঁর নিজের জন্য এবং সিনেমা শিল্পের জন্যও সম্পূর্ণ নতুন একটি ধারা। কাজটি নিয়ে অত্যন্ত আশাবাদী অক্ষয় কুমার। অন্যদিকে,চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছেন, বাস্তবসম্মত অ্যাকশনের পাশাপাশি উন্নত স্পেশাল এফেক্টস ব্যবহার করে ভারতীয় বাণিজ্যিক সিনেমাকে এক নতুন স্তরে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। প্রযোজক বিপুল শাহ বলেছেন, সামুক এমন একটি প্রকল্প যা ভারতীয় চলচ্চিত্রে আগে কখনও দেখা যায়নি।পরিচালক কনিষ্ক বর্মা জানিয়েছেন, দেশের বিশেষ নিরাপত্তা বাহিনী,এসপিজি এবং হলিউডের বিখ্যাত সায়েন্স ফিকশন হরর চলচ্চিত্র,এলিয়েন এবং প্রিডেটর-এর প্রতি তার আগ্রহ থেকেই এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে।

    তিনি বলেছেন, চেয়েছিলেন পর্দায় ভিনগ্রহী প্রাণীটিকে যেন কৃত্রিম মনে না হয়ে সম্পূর্ণ বাস্তব মনে হয়। সেই চিরায়ত ভয়ের আবহ তৈরি করাই লক্ষ্য।উল্লেখ্য, সিনেমাটিকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে হলিউডের একটি অভিজ্ঞ কারিগরি দলকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে।