পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয়ের মামলা

0
240
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। হেরা ফেরি থ্রি সিনেমার শুটিং শুরুর পর হঠাৎ করে সিনেমা থেকে সরে দাঁড়ানোয় এই মামলা করা হয়েছে।

জানা গিয়েছে, অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠান কেপ অব গুড ফিল্মস থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে পরেশ রাওয়ালকে।অভিযোগে বলা হয়েছে,তিনি পেশাগতভাবে দায়িত্বহীন আচরণ করেছেন এবং প্রযোজকের আর্থিক ক্ষতি করেছেন। জানা গেছে, অক্ষয়, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল এই তিনজনকে নিয়ে বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় হেরা ফেরি থ্রির শুটিং শুরু হয়েছিল এপ্রিল মাসে। পরেশ রাওয়াল নিজের এক্স অ্যাকাউন্টে জানিয়েছিলেন তিনি সিনেমাটিতে কাজ করছেন।এমনকি একটি টিজারও শুট করেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি জানিয়েছেন,এই সিনেমায় থাকছেন না।কোনো নির্দিষ্ট কারণ অভিনেতা জানাননি। কেবল সিনেমা না করার বিষয়টি ফ্যানদের জানিয়েছেন।

এরপরই পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয় কুমারের ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলার খবর প্রকাশ্যে আসে। যদিও মামলাটি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি পরেশ রাওয়াল।