আল-আসাদের পতন রাশিয়ার পরাজয় নয়: পুতিন

0
6211
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতন রাশিয়ার জন্য পরাজয় নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।প্রেসিডেন্ট পুতিন বলেছেন, সিরিয়ায় রাশিয়ার লক্ষ্য অর্জিত হয়েছে।

ন’ বছরের বেশি সময় আগে বিদ্রোহী যোদ্ধাদের হটিয়ে দিতে বাশার আল-আসাদ সরকারকে সরাসরি সামরিক সাহায্য দিতে ছুটে গিয়েছিল রাশিয়া।মূলত রাশিয়ার সাহায্য আসাদের সামরিক বাহিনীকে গৃহযুদ্ধে সুবিধা পেতে সাহায্য করেছিল। কিন্তু চলতি মাসের শুরুতে বিদ্রোহীরা আসাদ সরকারকে উৎখাত করে। এরপর রাশিয়ায় পালিয়ে যান তিনি। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি এখনও আসাদের সাথে সাক্ষাৎ করেননি, তবে তিনি তা করার পরিকল্পনা করছেন।পুতিন যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে রয়েছে ২০১২ সালে সিরিয়ায় রিপোর্ট করতে গিয়ে নিখোঁজ হওয়া আমেরিকার সাংবাদিক অস্টিন টাইসের অবস্থান।

এদিকে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আসাদ পরিবারের কয়েক দশকের শাসন থেকে সরে এসে নতুন ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য সিরীয়রা ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে।