সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি আল ফাওজান

0
266
ছবি সৌজন্যে : এক্স

বিশিষ্ট ইসলামী পণ্ডিত শেখ সালেহ বিন আল ফাওজান সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন। সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ এ নতুন আদেশ জারি করে তাকে গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ করেছেন।

নতুন মুফতি শেখ আল ফাওজান সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মৃত্যুর পর  তিনি এই দায়িত্ব নিয়েছেন।নতুন দায়িত্বের পাশাপাশি শেখ আল ফওজানকে সিনিয়র আলেমদের কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ ও ইফতার জেনারেল প্রেসিডেন্সির  চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তাকে মন্ত্রী সমমানের মর্যাদা প্রদান করা হয়। এর আগে শেখ আল-ফাওজান কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুসিলম ওয়ার্ল্ড লিগ আওতাধীন ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য ছিলেন। হজের সময় ইসলামী ভাষ্যকারদের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি।