গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk নেইমার মাঠে ফিরবেন কবে?

    নেইমার মাঠে ফিরবেন কবে?

    0
    987
    When will Neymar return to the field
    When will Neymar return to the field

    আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার ইনজুরিতে পড়ে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে।পুরো সিজনে নেইমার ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ৫ ম্যাচ।

    তবে প্রশ্ন হচ্ছে,কবে নাগাদ আবার মাঠে ফিরবেন ব্রাজিলের পোস্টার বয়? তার জবাব দিয়েছেন আল হিলালের কোচ।নেইমারকে ছাড়াই এবার লিগ ট্রফি জিতেছে আল হিলাল।এবার আল তাই-এর বিপক্ষে মাঠে নামবে আল হিলাল। তার আগে আল হিলাল কোচ জর্জ জেসুস কথা বলেছেন নেইমারের ফেরা নিয়ে।জেসুস বলেছেন, যত দূর জানেন,নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে তা হচ্ছে ১০ থেকে ১১ মাস। আমরা যদি গাণিতিকভাবে হিসাব করি, তাহলে প্রাক–সিজনের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না নেইমারকে।এর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার অস্ত্রোপচার করাতে হয় নেইমারের।এরপরই ব্রাজিল দলের চিকিৎসক জানায়,কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা প্রায় নেই।আর সেই সম্ভাবনাই সত্য হয়েছে। কোপা আমেরিকার স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের।