
২০২৩ সালে মোটা অঙ্কের টাকায় পিএসজি ছেড়ে অবাক করে সৌদি আরবের আল-হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে একের পর এক চোটে দলটির হয়ে তেমন আলো ছড়ানোর সুযোগই পেলেন না তিনি।
অবশেষে নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের খবর দিয়েছে আল-হিলাল।সোশ্যাল মিডিয়ায় আল হিলাল জানিয়েছে, পারষ্পারিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল হয়েছে। আল হিলালে নেইমার যা দিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ। নেইমারের সাফল্য কামনা করছেন।উল্লেখ্য ২০২৩ সালে ৩২ পেরুনো ব্রাজিলিয়ান সুপারস্টার বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলার চুক্তিতে আল-হিলালে যোগ দেন। নানাবিধ চোট মিলিয়ে কেবল ৭ ম্যাচ খেলতে পেরেছেন নেইমার।হাঁটুর চোটে লম্বা সময় বাইরে থাকার পর অক্টোবরে ফিরে দুটো ম্যাচ খেলেই আবার নতুন করে চোটে পড়েছেন। এরপর থেকেই তার আল-হিলালের সঙ্গে পথচলা থামার ইঙ্গিত পাওয়া যায়।এদিকে আল-হিলাল ছেড়ে নেইমার কোথায় যাচ্ছেন সেই গন্তব্য ঠিক হয়নি।
নিজের প্রথম ক্লাব সান্তোসে যোগ দিতে পারেন তিনি। আমেরিকার মেজর লিগ সকারে লিওনেল মেসির সতীর্থও হওয়াও আছে আলোচনায়।









