গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports রোনালদোর গোলেও জিতলো না আল নাসর

    রোনালদোর গোলেও জিতলো না আল নাসর

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স

    এক ম্যাচ পর গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু জয়ের পথে ফিরতে পারল না তার দল।

    টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেল আল নাসর।সৌদি প্রো লিগে ঘরের মাঠে আল কাদসিয়াহর বিপক্ষে ২-১ গোলে হেরেছে আল নাসর। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।৫১ মিনিটে হুলিয়ান কিনিয়োনেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান নাইতান নান্দেস। ৮১ মিনিটে রোনালদোর সফল স্পট-কিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুললেও, বাকি সময়ে দারুণ কিছু করতে পারেনি আল নাস্‌র।পেশাদার ক্যারিয়ারে এই নিয়ে টানা ২৫ পঞ্জিকাবর্ষের সবকটিতে গোল করলেন রোনালদো।হাজার গোলের পথে ছুটে চলা পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ার গোল হলো ৯৫৮টি।১৩ ম্যাচে ১৪ গোল করে এবারের সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও ৪০ বছর বয়সী প্রাক্তন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচের সবকটি জয়ের কীর্তি গড়ার পর যেন পথ হারিয়ে ফেলেছে আল নাস্‌র। পরের তিন ম্যাচেই জয়হীন তারা।

    গত বছরের শেষ ম্যাচে আল ইত্তিফাকের সঙ্গে ২-২ ড্রয়ের পর, নতুন বছরের প্রথম ম্যাচে আল-আহলির বিপক্ষে ৩-২ গোলে হারে আল নাস্‌র। সেই রেশ থাকতেই তাদের সঙ্গী হলো আরেকটি পরাজয়।