ভূমিকম্পে কাঁপল আলাস্কা, মাত্রা ৬.৩

0
46
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ভূমিকম্পে কেঁপে উঠেছে আলাস্কার আলিউশিয়ান দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার নিকোলস্কি এলাকা থেকে প্রায় ৯৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আচমকা কম্পন অনুভূত হয়।

তবে এখনও পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। সূত্রের খবর, আলাস্কায় হওয়া কম্পনের গভীরতা ছিল ১৯.৯ কিলোমিটার। ভূমিকম্পের উৎসস্থল মাটির অগভীর স্তরে হওয়ার কারণে বেশ জোরালো কম্পন অনুভূত হয়েছে।

এছাড়াও, ভুমিকম্পের কিছুক্ষণ পরে এলাকায় একটি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। তবে স্বস্তির খবর এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে বিশেষজ্ঞদল ওই অঞ্চলের পরিস্থিতির উপর নজর রাখছে।অন্যদিকে, এ দিন প্রায় একই সময়ে আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলেও একটি কম্পন অনুভূত হয়েছে।