গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International অস্ট্রেলিয়ায় মসজিদে বিক্ষোভের মুখে আলবানিজ

    অস্ট্রেলিয়ায় মসজিদে বিক্ষোভের মুখে আলবানিজ

    0
    25
    ছবি সৌজন্যে : এক্স

    ঈদুল ফিতরের দিনে অস্ট্রেলিয়ার বৃহত্তম মসজিদে প্রতিবাদকারীদের বাধার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। গাজায় মিত্র ইসরায়েলের আক্রমণের বিষয়ে আলবানিজের অবস্থান নিয়ে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা তার বক্তৃতায় বাধা ও দুয়ো দেন। খবরে বলা হয়েছে, সিডনির শহরতলীর ল্যাকেম্বা মসজিদে এ ঘটনা ঘটে।

    লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশনের মাধ্যমে পরিচালিত এ মসজিদটি অস্ট্রেলিয়ার বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত।উল্লেখ্য,গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আলবানিজের মধ্য বামপন্থি সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্য বজায় রাখার পথ ধরে প্যালেস্টাইনিদের জন্য উদ্বেগ প্রকাশ করে,বারবার যুদ্ধবিরতির আহ্বান জানায় ও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন দেয়। কিন্তু অস্ট্রেলিয়ার মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের অনেকে সরকারের এ অবস্থান নিয়ে ক্ষুব্ধ ছিল। রমজান মাস শেষ হওয়ার পর ঈদের দিন সিডনির শহরতলী ল্যাকেম্বায় ইমাম আলী বিন আবি তালেব মসজিদে মুসুল্লিদের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। ভিডিওতে দেখা গেছে, তারা সেখানে যাওয়ার প্রায় ১৫ মিনিট পর প্রতিবাদকারীরা কার্যক্রমে বাধা দিতে শুরু করে।

    তারা আলবানিজ ও বার্ককে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয় ও চলে যাও, বলে চিৎকার করে। তাদের গণহত্যার সমর্থনকারী বলে উল্লেখ করে। তিনি সবাইকে বসার ও বিতর্কের ভিডিও করা বন্ধের আহ্বান জানান। এক নিরাপত্তা রক্ষীকে দেখা যায়, তিনি এক উত্ত্যক্তকারীকে মাটিতে ফেলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আর পরে তাকে ধরে বাইরে নিয়ে যান।আলবানিজ ও বার্ক চলে যাওয়ার সময় প্রতিবাদকারীরা চিৎকার করে বলেন, তোমাদের লজ্জা হওয়া উচিত।