গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports উইম্বলডন থেকেও ছিটকে গেলেন আলকারাজ

    উইম্বলডন থেকেও ছিটকে গেলেন আলকারাজ

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স

    দু’বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের উইম্বলডন খেলা হচ্ছে না। কবজির চোটের কারণে এবারের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ তারকা। গত মাসে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডেই ডান কবজিতে চোট পান বিশ্ব র‍্যাংকিংয়ের দু’ নম্বরে থাকা এই টেনিস তারকা।

    এরপর পুনরুদ্ধারের জন্য ফরাসি ওপেন থেকেও সরে দাঁড়ান তিনি। রোলাঁ গারোঁতে তিনি ছিলেন টানা দু’বারের চ্যাম্পিয়ন। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় আলকারাজ বলেছেন,আমার সেরে ওঠা ভালোভাবে এগোচ্ছে এবং আমি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো প্রতিযোগিতায় ফেরার মতো প্রস্তুত নই। এ কারণেই কুইন্স এবং উইম্বলডনের ঘাসের কোর্ট থেকে সরে দাঁড়াতে হচ্ছে।তিনি আরো বলেছেন,এই দুটি টুর্নামেন্ট আমার জন্য ভীষণ বিশেষ। খেলতে না পারাটা খুব কষ্ট দিচ্ছে।যত দ্রুত সম্ভব ফিরে আসার জন্য আমরা কাজ চালিয়ে যাব।উল্লেখ্য,গত বছর উইম্বলডনে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিলেন আলকারাজ। তবে চ্যাম্পিয়নশিপ নির্ধারণী ম্যাচে ইতালির ইয়ানিক সিনারের কাছে হেরে যান তিনি।চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়েছিলেন আলকারাজ। এরপর ২০২৬ সিজনে আরো বড় সাফল্যের আশা ছিল তার।কিন্তু চোটের কারণে এখন পুরো ঘাসের কোর্ট সিজনের পাশাপাশি ক্লে কোর্টের বড় অংশও মিস করতে হচ্ছে তাকে।উইম্বলডনের আগে কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার কথা ছিল আলকারাজের।

    সেখানে তিনি দু’বারের চ্যাম্পিয়নও। কিন্তু শেষ পর্যন্ত আর কোর্টে নামা হচ্ছে না তার।এই অনুপস্থিতিতে র‌্যাংকিংয়ে আরো পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আলকারাজের সামনে। গত মাসে তাকে সরিয়ে বিশ্বের এক নম্বর হয়েছেন ইতালির ইয়ানিক সিনার।