
ইনজুরির কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ। ফরাসি ওপেনের চ্যাম্পিয়নশিপ ধরে রাখার প্রস্তুতিতে আলকারাজের সামনে এটা অনেক বড় বাধা হয়ে দেখা দিল। চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিয়ার্ড আলকারাজ,হলগার রুনের কাছে বার্সেলোনা ওপেনের ফাইনালে পরাজয়ের ম্যাচটিতে ইনজুরির সমস্যায় পড়েছেন।
এক সংবাদ সম্মেলনে আলকারাজ এ সম্পর্কে বলেছেন, তাঁর পক্ষে যা করা সম্ভব ছিল তিনি তার সবকিছুই করেছি। কিন্তু গত কয়েকদিনে খুব একটা উন্নতি হয়নি। মাদ্রিদে খেলার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। কিন্তু কোনকিছুই অনুকূলে নেই। এ কারনে ঝুঁকি নিতে চাইছেন না। বলেছেন, যদি খেলতে নামেন তবে পরিস্থিতি হয়তোবা আরো খারাপ হতে পারে। সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল। কিন্তু তাঁর মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত। উল্লেখ্য,২০২২ ও ২০২৩ সালের বিজয়ী আলাকারাজ তৃতীয়বারের মত মাদ্রিদ ওপেনের চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যস্থির করেছিলেন। ২১ বছর বয়সী কার্লোস আলকারাজ মাদ্রিদে পৌঁছানোর পর এ সপ্তাহে আর অনুশীলনে নামতে পারেননি।
এখনো পর্যন্ত ইতালিয়ান ওপেনে না খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি আলকারাজ।তবে ফ্রেঞ্চ ওপেনের ব্যপারে তিনি আশাবাদী।বলেছেন, অবশ্যই রোলা গ্যাঁরোতে সবারর সাথে দেখা হবে। রোমে ফেরার জন্য সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করবেন। আগামী কয়েক সপ্তাহ এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। প্রসঙ্গত, আগামী ২৫ মে ফ্রেঞ্চ ওপেনের মূল ড্র অনুষ্ঠিত হবে।
