গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports লিভারপুলের ইসাকের পা ভাঙার আশঙ্কা

    লিভারপুলের ইসাকের পা ভাঙার আশঙ্কা

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স

    টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর পূর্ণ ৩ পয়েন্ট নিয়েও দুঃসংবাদ লিভারপুল শিবিরে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোল করে ডেডলক ভাঙেন আলেক্সান্ডার ইসাক।

    কিন্তু গোল করার সময় স্পার্স ডিফেন্ডার মিকি ফন ডে ভেনের চ্যালেঞ্জে পড়েন তিনি। ডাচ ডিফেন্ডার পেছন থেকে গতিশীল ভঙ্গিমায় স্লাইড করলে ইসাকের পা অস্বস্তিকরভাবে আটকে যায়।লিভারপুলের আশঙ্কা এই চ্যালেঞ্জে পা ভেঙে গেছে তাদের সুইডিশ স্ট্রাইকারের। টটেনহ্যাম ম্যাচে কনর ব্র্যাডলির পরিবর্তে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমেছিলেন ইসাক।মাঠে নামার ১০ মিনিটের মধ্যেই গোলের খাতা খোলেন ইসাক। কিন্তু গোল উদযাপন করতে দৌড়ানোর বদলে তিনি যন্ত্রণায় কাতর হয়ে মাঠে লুটিয়ে পড়েন এবং চিকিৎসা সাহায্যের ইঙ্গিত করেন। কয়েক মিনিট চিকিৎসা নেওয়ার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ইসাক এবং তার জায়গায় নামেন জেরেমি ফ্রিম্পং।লিভারপুল মনে করছে ইসাকের চোট গুরুতর এবং তার পা ভেঙে যেতে পারে। অবশ্য এখনো তার এমআরআই স্ক্যান করা হয়নি।

    ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ইসাকের চোট নিয়ে প্রশ্ন করা হলে কোচ স্লট বলেন, ইশাকের ফিটনেসের বিষয়ে কোনো আপডেট নেই। কোনো খেলোয়াড় গোল করে কেউ একেবারে মাঠে ফেরার চেষ্টা না করে, সাধারণত সেটি ভালো লক্ষণ নয়।