
ম্যাচ চলাকালীন অধিনায়কের ওপর ক্ষোভ দেখিয়ে মাঠ থেকে বের হয়ে যাওয়ায় ঘটনায় দু’ ম্যাচের জন্যে নিষিদ্ধ হয়েছেন ক্যারিবীয় পেসার আলজারি জোসেফকে। জোসেফকে দু’ ম্যাচের নিষেধাজ্ঞার কথা জানান ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
সিডব্লুআই ’র ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে বলেছেন, জেসেফের আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না।ঘটনার তীব্রতা আমলে সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জোসেফের বিষয়ে দ্রুতই ব্যবস্থা নিয়েছে।তবে তার শাস্তি কোন এডিশনে কার্যকর হবে, তা সিডব্লুআইয়ের বিবৃতিতে পরিষ্কার করা হয়নি।ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী ম্যাচ আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে, টি-টোয়েন্টি এডিশনে।সিরিজে ইংলিশদের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় অধিনায়কের শাই হোপের ওপর ক্ষোভ প্রকাশ করে মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ।অন্যদিকে, এ ঘটনায় নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন জোসেফ।








