ফের মা হচ্ছেন আলিয়া ভাট!

0
163
ছবি সৌজন্যে :ফেসবুক

অভিনেত্রী আলিয়া ভাট ফের মা হতে চলেছেন। বলিউডের অন্দরে কান পাতলে তেমনটাই অবশ্য কানাঘুষা শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি কাপুর দম্পতি। তবে সম্প্রতি আলিয়াকে দেখা গেছে ডাক্তারের ক্লিনিকের বাইরে।

আর তারপরই চর্চায় রয়েছে আলিয়ার ফের মা হওয়ার সম্ভাবনার খবর। উল্লেখ্য সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটেছিলেন আলিয়া। সেখান থেকেই জল্পনার শুরু। কান-এ উইমেনস্ ওয়ার্থ অনুষ্ঠানে আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া।এই পোশাকে ফুটে উঠেছিল আলিয়ার স্ফীতোদর, তখন এমনটাই খবরে উঠে আসে। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন অভিনেত্রী। বিষয়টি চোখে পড়ে যায় ফ্যান ফলোয়ারদের।আর এবার আলিয়াকে দেখা গিয়েছে মুম্বাইয়ের বান্দ্রায় এক ক্লিনিকে। আলিয়াকে খুব তাড়াহুড়োয় ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা যায়। এভাবে আলিয়াকে দেখেই ফ্যানদের অনুমান, দ্বিতীয় বার মা হতে চলেছেন অভিনেত্রী। এদিকে,কান উৎসবের পর থেকেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছে।যদিও অভিনেত্রী এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। কিছু দিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখেছেন।তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির ফ্যান ফলোয়াররা।

তবে কি রাহা ভাই পেতে যাচ্ছে? আবারও মা হতে যাচ্ছেন আলিয়া? এই প্রশ্নগুলোর উত্তর পেতে ফ্যানদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সন্তান আগমনের বিষয়টি কাপুর দম্পতি শিগগিরই প্রকাশ্যে আনবেন, এমনটাই আশা রাখছেন ফ্যানরা।