গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Technology চীনে আলিবাবার এআই স্মার্ট গ্লাস

    চীনে আলিবাবার এআই স্মার্ট গ্লাস

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স

    চীনের বাজারে নিজস্ব এআই স্মার্ট গ্লাস কোয়ার্ক এআই গ্লাসেস-এর বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে আলিবাবা। কোম্পানিটির ফ্ল্যাগশিপ,এস ওয়ান মডেলের তিনটি ভ্যারিয়েন্ট এবং কিছুটা সাশ্রয়ী দামে জি ওয়ান মডেলের তিনটি ভ্যারিয়েন্ট বাজারে এনেছে কোম্পানিটি।

    দুই মডেলই আলিবাবার নতুন চালু করা কুওয়েন অ্যাপের সঙ্গে কাজ করবে। এই অ্যাপ কোম্পানির নিজস্ব এআই প্রযুক্তি দিয়ে পরিচালিত এবং ভয়েস কমান্ড ও টাচ কন্ট্রোলের মাধ্যমে ন্যাভিগেশনসহ বিভিন্ন এআই সুবিধা দেবে।চশমাগুলোতে চলার পথে অনুবাদ ফিচার এবং মিটিংয়ের নোট স্বয়ংক্রিয়ভাবে তৈরির সুবিধা রয়েছে।এগুলো আলিবাবার ইকোসিস্টেমের সঙ্গে সরাসরি কানেক্টেড এবং আলিপে, তাওবাওসহ কোম্পানির বিভিন্ন অ্যাপ প্রি-ইনস্টল করা আছে।এ ছাড়া জনপ্রিয় চীনা মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিউকিউ মিউজিকও এতে পাওয়া যাবে।বলা হচ্ছে,মেটার রে-ব্যান ডিসপ্লের মতোই এই চশমাগুলোর লেন্স স্ক্রিন হিসেবে কাজ করে। তবে এস ওয়ান মডেলে রয়েছে উন্নত মাইক্রো-ওলেড প্রযুক্তি এবং আরও শক্তিশালী ডুয়াল চিপ।

    এই মডেল থ্রিকে মানের ছবি এবং এআই-এনহ্যান্সড ফোরকে ভিডিও দেখাতে পারে এবং কম আলোতেও উন্নত পারফরম্যান্স দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে, জি ওয়ান মডেলটি অপেক্ষাকৃত হালকা এবং প্রতিদিনের ব্যবহার উপযোগী করে তৈরি।