আলিবাবার নতুন এআই মডেল ‘রিনব্রেইন’

0
121
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ওপেন করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা, যা রোবটকে বাস্তব জগত চিনতে এবং সে অনুসারে নিজেকে চালাতে সাহায্য করবে।

প্রযুক্তি বিশ্বে বড় বড় কোম্পানির রোবটিক্স নিয়ে কাজ করার হিড়িকের মধ্যেই রোবট পরিচালনার উপযোগী বিশেষ এই এআই মডেল বাজারে আনল আলিবাবা।রিনব্রেইন নামের এআই মডেলটি মূলত রোবটকে এর আশপাশের ভৌত জগত বুঝতে ও বিভিন্ন বস্তু শনাক্তে সাহায্য করার জন্য তৈরি করেছে চীনা ইকমার্স জায়ান্টটি।আলিবাবার ডামো অ্যাকাডেমি এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে, ফল চিনতে পেরেছে রোবট ও সেগুলো একটি ঝুড়িতে রাখছে।এসব কাজ দেখতে সহজ মনে হলেও এর পেছনে রয়েছে অত্যন্ত জটিল এআই প্রযুক্তি, যা রোবটকে কোনো নির্দিষ্ট বস্তু চিনতে ও সে অনুযায়ী নড়াচড়া করতে সাহায্য করে।ফিজিক্যাল এআই’য়ের অন্তর্ভুক্ত বিষয় রোবটিক্স। এর আওতায় এমন সব যন্ত্র পড়ে, যা এআইয়ের ওপর নির্ভর করে চলে। যেমন, স্বচালিত গাড়ি। আমেরিকার সঙ্গে প্রযুক্তির লড়াইয়ে আধিপত্য ধরে রাখতে এ খাতটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন।আলিবাবার জন্য এ রিনব্রেইন মডেলটি রোবটিক্সের বাজারে তাদের প্রবেশের বড় সুযোগ তৈরি করে দিল।এর মাধ্যমে নিজেদের কোয়েন সিরিজের বিভিন্ন এআই মডেলের সাফল্যকে আরও এগিয়ে নিয়ে গেল কোম্পানিটি, যা বর্তমানে চীনের তৈরি সবচেয়ে উন্নত এআই মডেলেরগুলোর মধ্যে অন্যতম।তবে ফিজিক্যাল এআই তৈরির দৌড়ে আলিবাবা একা নয়। বিশ্বজুড়ে বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠান এখন এআই ওয়ার্ল্ড মডেল তৈরিতে কাজ করছে।

এনভিডিয়ার কাছে রোবটিক্সে এআই ব্যবহারের জন্য কসমস ব্র্যান্ডের বেশ কিছু মডেল রয়েছে। অন্যদিকে গুগল ডিপমাইন্ড তৈরি করেছে তাদের নিজস্ব ভার্সন জেমিনাই রোবোটিক্স-ইআর ১.৫।