গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Nadia মেয়াদ উত্তীর্ণ ওষুধ! অভিযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে

    মেয়াদ উত্তীর্ণ ওষুধ! অভিযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে

    0
    251
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আবারও বিতর্কের কেন্দ্রে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। এবার রোগীদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ সামনে এসেছে।
    সেই ওষুধ খেলে কী যে হত, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীরা। এই ঘটনায় হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভও দেখান অনেকে। অভিযোগ, দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালের চিকিত্সকের কাছে যান রাজু ভৌমিক নামে এক ব্যক্তি। পরে তাকে হাসপাতালের কাউন্টার থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। বাড়ি গিয়ে তিনি দেখেন এক্সপায়ারি ডেট উত্তীর্ণ হয়ে গিয়েছে ওই ওষুধের। ইতিমধ্যেই সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অভিযোগ মানতে নারাজ হাসপাতালের ওষুধের দোকানের কর্মীর।
    সম্প্রতি পাঁচ বছরের এক শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সংবাদ শিরোনামে ওই হাসপাতাল।